পায়রার জন্য এলো আরও ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরে এসে পৌঁছেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ওয়াই এম সামিট। 

রবিবার বিকালে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ইনারে এ্যাংকরেজ করেছে। এর আগে শনিবার ভোররাতে ১৯৯ দশমিক ৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এবং ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজটি পায়রা বন্দরের বর্হিনোঙ্গরে আসে। 

আজ সকালে পায়রা বন্দরের পাইলট মেহেদী হাসান জাহাজটি পায়রা বন্দরের ইনারে নিয়ে আসেন। 

আরও পড়ুন: ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে দুই রেকর্ড

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, রবিবার রাতে এ জাহাজ থেকে ছয় হাজার মেট্রিক টন কয়লা লাইটারেজে করে আনলোড করার পর সোমবার সকালে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করবে। এছাড়া ১০ জুলাই এমভি সাগর কানতা নামে অপর একটি জাহাজ ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে। 

২০ দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৫ জুলাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হওয়ার পরে এ নিয়ে চারটি কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে নোঙ্গর করলো।


একাত্তর/আরবিএস  

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফান সাতদিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর