নাকুগাঁও স্থলবন্দরে আমদানি কার্যক্রম সাময়িক বন্ধ

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৯:৫৯ পিএম

ভারতের ঢালু গ্রামের 'গারো বাঁধা' এলাকায় সড়ক মেরামতের জন্য শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। 

রবিবার রাতে নাকুগাঁও স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতীয় অংশের সড়কটিতে দীর্ঘদিন ধরে খানাখন্দ ছিল। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যাহত হচ্ছিল। তাই ঠিকাদারদের অনুরোধে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পাথর ভাঙার কাজ ও যাত্রী পারাপার।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, এ সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ট্রাক দিয়ে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। সড়ক মেরামতের জন্য সাময়িক পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ট্রাক চলাচল বন্ধ থাকলেও নাকুগাঁও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে।


একাত্তর/আরবিএস 

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর