নরসিংদীতে বাস-মাইক্রোর সংঘর্ষ, নিহত এক

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:৫৬ পিএম

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

সোমবার সকালে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালকের নাম হাফেজ আলিম (৪৫)। তার বাড়ি হবিগঞ্জ সদর এলাকায়। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে এক প্রবাসীকে আনতে পরিবার মাইক্রোবাসটি নিয়ে ঢাকা বিমানবন্দরে যায়। ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। পরে নরসিংদী পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভেতরে আটকে থাকা চালক হাফেজ আলিমকে মৃত অবস্থায়  উদ্ধার করা হয়। 

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ চার যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেলে ও বাস আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর