জমি না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, তিন ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে জমি লিখে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. ফয়েজ উল্লাহ, মো. অহিদ উল্লাহ ও মো. শহিদ উল্লাহ। তারা তিন জনই পলাতক।

আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী নুরুল ইসলাম মামলার বরাতে জানান, ২০১৩ সালে উপজেলার কান্দি গ্রামের জমি না লিখে দেয়ায় বাবা হাজী আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী বাদি হয়ে তিন ছেলেসহিআট জনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন: নতুন যুগে বাংলাদেশ-ভারত বাণিজ্য, রুপিতে লেনদেন শুরু

মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য আদালত গ্রহণ করে। রায়ে দণ্ডিতদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর