রাজবাড়ীতে নারীকে ধর্ষণের পর হত্যা, সাত জনের যাবজ্জীবন

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম

রাজবাড়ীতে আমেনা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন, পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই। রায়ের সময় রঞ্জু ও আশরাফ পালতক ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন।

ওই দিনই নিহতের বোন হাসি খাতুন বাদি হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর সাত জনকে আসামি করে চার্জশিট দেয়। 

আরও পড়ুন: দুদকের মামলায় গুলশানের সাবেক ওসি ও স্ত্রীর কারাদণ্ড

এ রায়ে সন্তোস প্রকাশ করেছেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

 

একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর