চট্টগ্রামেও করোনা রোগীর চাপ, এখনই আইসিইউ সংকট

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:৩০ পিএম

বন্দরনগরী চট্টগ্রামেও হাসপাতালগুলোর করোনা ইউনিটে বাড়ছে রোগীদের চাপ। এরিমধ্যে সংকট দেখা দিয়েছে আইসিইউ শয্যার। 

এক মাস আগেও সংক্রমণের হার ১০- ১২ শতাংশ থাকলেও, এখন তা ২৪-২৯ এ উঠানামা করছে। দৈনিক শনাক্তের এই হার অব্যাহত থাকলে হাসপাতালগুলোতে কোন আইসিইউ শয্যাই খালি থাকবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিভাগের অধিকর্তারা।

মাত্র কয়েকদিন আগে জেনারেল হাসপাতালে আইসিইউ'তে মারা গেছেন বন্দরনগরীর বাসিন্দা ফাহমিদা সুলতানার শ্বাশুড়ি। এখন ১৫ মাস বয়সী নিজের সন্তানকে ভাইয়ের কাছে রেখে ফাহমিদাকে থাকতে হচ্ছে করোনাক্রান্ত স্বামীর পাশে একই আইসিইউতেই। 

চট্টগ্রামের হাসপাতালগুলোতে এখন ফাহমিদার মত পরিবারগুলোর ভিড় বাড়ছে। করোনার সংক্রমণের সাথে হাসপাতাগুলোতে বাড়ছে আইসিইউ পেতে রোগীদের চাপ। 

আর এ সুযোগে বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনরা। তারা জানান, রোগী প্রতি লাখ লাখ টাকা বিল আসছে। 

চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীর জন্য আইসিইউ আছে ২৮টি। তারমধ্যে শনিবার খালি ছিল আটটি। 

আরও পড়ুন: করোনা ভাইরাস: ১৪ হাজার ছাড়ালো মৃত্যু, বেড়েছে সংক্রমণ

আর বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-নন কোভিড মিলিয়ে আইসিইউ আছে ১০৫টি। যার অর্ধেক কোভিড রোগীদের জন্য বরাদ্দ থাকার কথা থাকলেও, বর্তমানে তারচেয়েও বেশি করোনা রোগী ভর্তি আছে। 

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, করোনা মোকাবেলায় হাসপাতালগুলোর এখনো সক্ষমতা থাকলেও, মানুষ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৩৭০ জন। 


জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর