রাজবাড়ীতে সাংবাদিক এমএ কুদ্দুসের দাফন সম্পন্ন

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এমএ কুদ্দুসের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর রাজবাড়ীর জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে পৌঁছালে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। 

এ সময় প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মহম্মদ জহুরুল হক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তুনু, যুব লীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলসহ সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে বন্যার অবনতি, বাড়ছে দুর্ভোগ

এর আগে শনিবার সকালে সাংবাদিক এমএ কুদ্দুস ঢাকায় শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়া আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর