টঙ্গীতে বাসের ধাক্কায় সড়কে দাঁড়ানো নারীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁদনী আক্তার (৩২) শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজীরহাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বাস করতেন। তার স্বামী অপু প্রবাসে রয়েছেন। তিনি স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডে বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন চাঁদনী। এসময় ঢাকামুখী অনাবিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত চাঁদনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ম্যালেরিয়ার সাথে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর