রাঙ্গামাটিতে ম্যালেরিয়ার সাথে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০১:৩৬ পিএম

রাঙ্গামাটিতে বেড়েই চলেছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা। দেশের ২৯ ভাগ ম্যালেরিয়া রোগীই রয়েছে এই জেলায়। সেই সাথে যোগ হয়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই মশাবাহিত এ রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।

হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। রোগ নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

গত এক মাসে রাঙ্গামাটি জেলায় ম্যালেরিয়া শনাক্ত হয়েছে ১৯৫ জনের। যার মধ্যে শুধু জুরাছড়ি উপজেলাতেই আছেন ৫৫ জন। এছাড়াও উপজেলা বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলাতেও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ।

প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। ভর্তি রোগীরা কয়েকদিন চিকিৎসা নিয়েই বাড়ি ফিরছেন। তবে ম্যালেরিয়ার সাথে এবার যোগ হয়েছে ডেঙ্গু। সংখ্যায় তেমন বেশি না হলেও ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে আসছেন রাঙ্গামাটি হাসপাতালে। শারীরিক অবস্থা বুঝে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, গেল কয়েকদিন ধরে দুই ধরণের রোগীই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তাদের পর্যাপ্ত সেবা দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে।

আর রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, দেশের ২৯ ভাগ ম্যালেরিয়া রোগীই আছেন রাঙ্গামাটিতে। যার মধ্যে দুর্গম এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও তেমন বাড়েনি।

আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ

এদিকে ম্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গু ছড়িয়ে পড়ায় রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় নিয়মিত মশার ওষুধ ছিটানো হচ্ছে। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও। 


একাত্তর/জো

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর