রাস্তায় নারীদের ওপর হঠাৎ আক্রমণ, নিহত এক

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া চার নারীর ওপর হঠাৎ ধারালো দা নিয়ে আক্রমণ করেছেন এক যুবক। এ ঘটনায় এক নারী নিহত এবং দুই নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের  মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা হামলকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরে জেলা শহরের ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকার রেল লাইনের পাশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আরজুদা বেগম (৭৫)। আটক যুবকের নাম শিহাব। তিনি ওই এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, ভাদুঘর এলাকার রাবেয়া (৫৫), খালেদা বেগম (৪৪), সাজু মিয়া (৫০), মোখলেছ (৪৫) ও নয়ন মনি (১৪) নামে এক কিশোরী।

যাদের ঢাকায় পাঠানো হয়েছে তারা হলেন- রাবেয়া, খালেদা বেগম, সাজু মিয়া ও মোখলেছ মিয়া।  

স্থানীয়দের ভাষ্য, হামলাকারী শিহাব নারী বিদ্বেষী। তিনি রাস্তায় চলাচলকারীদের গালাগাল করতেন এবং টাকা চাইতেন। টাকা না দিলে হামলা চালিয়ে জখম করতেন। 

তারা জানান, ঘটনার সময় চার নারীকে এক সঙ্গে হেঁটে যেতে দেখে তাদের উপর চড়াও হন শিহাব। পরে হাতে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আহত আরজুদা বেগম, রাবেয়া, খালেদা বেগম, সাজু মিয়া ও মোখলেছ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে আরজুদা বেগম মারা যান। 

আরও পড়ুন: আবারও বন্ধ রামপালের বিদ্যুৎ উৎপাদন

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, হামলাকারী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে আরও তথ্য জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসি

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর