মানিকগঞ্জ ও রংপুরে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম

মানিকগঞ্জ ও রংপুরে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। মানিকগঞ্জে প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। এছাড়া সরবরাহ থাকলেও সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।

মানিকগঞ্জের বিভিন্ন বাজারে সরেজমিনে ঘুরে প্রতিনিধি জানান, গত সপ্তাহে যে কাঁচা মরিচ কেজিতে ২২০ টাকা বিক্রি হচ্ছিল, এখন তা ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে এলসি বন্ধ থাকায় কাঁচামরিচের দাম কিছুটা বাড়তি।

এছাড়া সপ্তাহের ব্যবধানে ৮০ টাকার করলা কেজিতে টাকা বিক্রি হচ্ছে একশ’ টাকায়। আর ৪০ টাকার কাঁকরোল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতি কেজি ঢেঁড়শ কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা।

আরও পড়ুন: খাদ্যে রাসায়নিক মেশানোয় দুই বেকারিকে জরিমানা

রংপুরে সরবরাহ থাকলেও সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এছাড়া দাম বেড়েছে কাঁচামরিচ ও মাছ, মাংসের।

একাত্তর/আরএ

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর