উৎপাদনে ফিরেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম

চারদিন ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও উৎপাদনে ফিরেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।

গত রোববার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ জানান, টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় প্রতিষ্ঠান ‘ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড’র প্রকৌশলীরা  ত্রুটি মেরামতের কাজ শুরু করেন।

মেরামত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকালে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার সচল হয় এবং দুপুরের পর থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: খাদ্যে রাসায়নিক মেশানোয় দুই বেকারিকে জরিমানা

কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে কয়লা সংকট, রক্ষণাবেক্ষণ কাজসহ যান্ত্রিক নানা ত্রুটির কারণে পাঁচবার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।


একাত্তর/জো

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতদল।
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বন্ধ হওয়ার পাঁচদিন পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর