নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে হামলায় মামলা, গ্রেপ্তার দুই

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:৪৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪০০ শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ভোরে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে আরপিসিএল’র প্রশাসন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪)। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে হামলা ও ভাংচুর চালান শ্রমিকরা। এ হামলায় তিন চীনা শ্রমিক ও আরপিসিএলের চার নিরাপত্তাকর্মী আহত হন। 

এসময় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাংচুর করা হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মসজিদের নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/পিএজে/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর