সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম

সারাদেশের কাঁচাবাজারে ভাল সরবরাহ থাকলেও বেগুন, করলা, কাঁকরোল, ঢেঁড়সসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। দাম বেড়েছে সামুদ্রিক মাছসহ দেশি মাছের। কাঁচা মরিচ পেঁয়াজ ও রসুনের দাম কমেনি।

রংপুরে বেগুন, করলা, কাঁকরোল, ঢেঁড়সসহ বিভিন্ন প্রকারের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে সব মাছের দামও বাড়তি।

বিক্রেতারা বলছেন, বৃষ্টিসহ অন্যান্য কারণে দাম বেড়েছে।

পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাই বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর জোর দাবি তাদের।

ক্রেতাদের অভিযোগ প্রতিদিনই মালের দাম বাড়ে, কোন মালের দামই কমে না।

মানিকগঞ্জে ছুটির দুইদিন শুক্র ও শনিবার এলসির ভারতীয় মরিচ আসা বন্ধের অজুহাতে কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬০ টাকা। এছাড়া করলা, কাঁকরোলসহ অন্যান্য সবজির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কেজিতে বাড়তি রয়েছে।

চট্টগ্রামে দাম বেড়েছে সামুদ্রিক মাছসহ সব মাছের। এছাড়া দেশি ও বয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সোনালী মুরগীর দাম।

খুলনার কাঁচাবাজারে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে।

ক্রেতাদের অভিযোগ, অল্প কিছু জিনিসের দাম কমলেও বেশিরভাগ সবজির দামই বাড়তি।

আরও পড়ুন: পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন

কুমিল্লার বাজারে দাম বেড়েছে সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচের। আর রসুনের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুইশ’ টাকায়।

একাত্তর/আরএ

টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় ঢাকার বাইরের বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানের পর পেঁয়াজের দাম কিছুটা কমলেও, বেড়েছে মুরগি ও ডিমের দাম। এছাড়া সরবরাহ কমের অজুহাতে...
মানিকগঞ্জ ও রংপুরে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। মানিকগঞ্জে প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। এছাড়া সরবরাহ থাকলেও সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে...
বাজারে আবারো বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। ক্রেতারা দাম নিয়ে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, দাম বাজার অনুযায়ী কমই রয়েছে। সবজি বাজারে বেড়েছে শশা, চিচিঙ্গা ও লেবুর...
দেশের বিভিন্ন জেলায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ক্রেতারা জানাচ্ছেন, কারসাজি না হলে ভারত থেকে আমদানির পরও কাঁচা মরিচের দাম এত বাড়তি থাকতো না। তারা আরও অভিযোগ করেন, মনিটরিং না থাকায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর