পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পিকআপ ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার সকালে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা বেগম (৪৩) ও ধরমপুর গ্রামের সমসের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)। আহতরা হলেন বিরেশ্বরপুরের বারিক আলীর ছেলে নাঈম আলী, ফুটানীবাজারের ইসরাঈলের ছেলে নজরুল ইসলাম ও মৃত বাবুর ছেলে ইসরাঈল। হতাহতরা সকলেই সিএনজির যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে ভোলাহাট থেকে কানসাটগামী একটি দ্রুতগতির সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফাতেমা ও হেলাল মারা যান এবং বাকী তিন যাত্রীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে যাত্রী বোঝাই বাস পুকুরে পড়ে বহু হতাহত

ঘটনার সত্যতা স্বীকার করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর দুইটি যানবাহনেরই চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর