বিএনপি ক্ষমতায় না আসতে পারলে বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি: তাজুল ইসলাম

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি অনেক কথা বলে, তত্ত্বাবধায়ক সরকার বিষয় না, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে বলবে সুষ্ঠু নির্বাচন হয় নি। বিএনপি ক্ষমতায় আসলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে নতুবা নয়। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এই দেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে যেন ঘোলা পানিতে মাছ শিকার করা যায়।

শনিবার সকালে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় এলজিআরডি মন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) মনে করেন এভাবে আতঙ্ক শুরু করলে সাধারণ মানুষ ঘরে ঢুকে যাবে আর বিএনপির গুন্ডারা মাঠে ময়দানে আর রাস্তা দখল করে ফেলবে আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।

সবাইকে দলমত নির্বিশেষে শেখ হাসিনার এই উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

image


জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর প্রমুখ।

আরও পড়ুন: তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে সাংবাদিক আহত

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল আহমেদ, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলরগণসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর