তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে সাংবাদিক আহত

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:৩৮ পিএম

বিএনপির তিন অঙ্গ সংগঠনের ডাকে তারুণ্যের সমাবেশ চলার সময় মঞ্চ ভেঙে পড়েছে। এতে টেলিভিশনের এক সাংবাদিক ও ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন। 

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙে পরার পর মেরামত করে সমাবেশ শুরু হয়েছে। 

মঞ্চ ভেঙে আহত বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার ও ছাত্রদলের কর্মী নাঈম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা: মো: আলাউদ্দিন জানান, আহত দুজনের মধ্যে নাঈমের বাম পা ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সাংবাদিক শিউলির বাম গোড়ালি মচকে যায়। আমরা তাদেরকে প্লাস্টার করে দিয়েছি। 

আহত নাঈম বলেন, তিনি মঞ্চের পেছনের দিকে ছিলেন। হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। 

সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।

বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ হচ্ছে। 

সমাবেশে অংশ নিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এরিমধ্যে পাঁচটি বড় শহরে তারুণ্যের সমাবেশ করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সমাবেশে নতুন প্রজন্মের ভোটারদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাদের অংশ নেবেন। 


একাত্তর/আরবি 

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর