গাজীপুরে ট্রেন বিকল, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:৩৮ এএম

গাজীপুরে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে হয়ে গেছে। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে মেরামতের পর রেল চলাচল স্বাভবিক হয়। এসময় প্রায় পৌনে দুই ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে জয়দেবপুর-গফরগাঁও রেলপথের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে যাত্রীবাহী ওই কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন পার হয়ে শ্রীপুর স্টেশনের আড়াই কিলোমিটার দূরে লোহাগাছ এলাকায় এলে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এসময় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ রিলিফ ইঞ্জিন খবর দেন। 

আরও পড়ুন: শেরপুরে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে  শ্রীপুর স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পৌনে সাতটার দিকে ওই স্থানে ইঞ্জিন বিকল হয়। ৯টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়। মেরামত প্রক্রিয়া শেষে প্রায় দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর