শেরপুরে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:০২ এএম

শেরপুরে ৪৭২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এসময় দুটি ডিজিটাল ওয়েট মেশিন, সীমসহ তিনটি মোবাইল ফোন, দুইটি রূপার চেন জব্দ করা হয়েছে। 

সোমবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

আটকরা হলেন, গৌরিপুর এলাকার মো. সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯)। এর আগে সোমবার বিকেলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

image


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে মধ্যশেরী এলাকার মো. রফিকুল ইসলামের তিন তলা বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় অভিযুক্তরা একটি প্লাস্টিকের ব্যাগ নিচে ফেলে দেয়। পরে স্থানীয়দের সামনে ব্যাগটি খুলে দেখা যায়, এতে হেরোইন আছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, তার দীর্ঘদিন যাবত ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিলেন। 

এ ব্যাপারে র‍্যাব বাদি হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর