রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী রেহেনা উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

নিহতের ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, আমার বাবা অসুস্থ হওয়ায় মঙ্গলবার বিকেলে বাবাকে চিকিৎসা করানোর জন্য নওগাঁ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পরিবারের লোকজন বাবাকে নিয়ে সিএনজিতে ছিলেন। আর সিএনজিতে জায়গা না থাকার কারণে আমি আমার ফুফু রেহেনাকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর-আবাদপুকুর সড়ক দিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হই।

image

পথে সোনাকানিয়া ব্রিজ এলাকায় স্পিডব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ফুফু রেহেনা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগীতায় ফুফুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত রেহেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


একাত্তর/এআর

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর