নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৮ দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১১ জুলাই নিখোঁজের পর গ্রেপ্তার যুবকের তথ্যানুযায়ী শুক্রবার দুপুরে ইউনিয়নের ৬নং ও দাশপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে হৃদয় কবিরাজ (২৪) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক দাশপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হর কবিরাজের ছেলে। তিনি বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিলেন।

গ্রেপ্তার জাফর খান (২৫) উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জাফর জানিয়েছেন- প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইইউ’র কাছে দেশে ফেরত যাওয়ার আকুতি রোহিঙ্গাদের

বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার জাফরের স্বীকারোক্তি অনুযায়ী বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর