জয়পুরহাটে ১৬ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:০১ পিএম

জয়পুরহাটে ১৬ বছর ধরে পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামি জাফর জাফু (৩৫) জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বসিন্দা। 

শনিবার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে এবং ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় মজিবর রহমানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।

এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামি জাফুকে মৃত্যদন্ডের রায় দেন। 

আরও পড়ুন : তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রায়ের ১৬ বছর আগে থেকে জাফু পলাতক ছিলেন। র‍্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/পিএজে

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর