বিনিময়ের আট বছরে যেমন আছে কুড়িগ্রামের ছিটমহলগুলো

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০১:১১ পিএম

বিনিময়ের আট বছরে বদলে গেছে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলগুলো। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ নাগরিক অধিকার ফিরে পাওয়ায় এখানকার মানুষ এখন অনেক আত্মবিশ্বাসী।

বাংলাদেশের সীমানায় যুক্ত হবার পর প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন হলেও, আরও বেশি নাগরিক সুবিধা ও আলাদা একটি ইউনিয়নের দাবি এখানকার মানুষের।

বাংলাদেশের ভেতরে ভারতের সবচেয়ে বড় ছিটমহল ছিল দাসিয়ারছড়া, যা এখন বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একটি গ্রাম।

দাসিয়ারছড়া সহ কুড়িগ্রাম জেলায় যুক্ত হয়েছে ভারতের মোট ১২টি ছিটমহল। এক সময়ের অন্ধকারাছন্ন, শ্রীহীন, পিছিয়ে পড়া এসব এলাকায় এখন শতভাগ বিদ্যুত, অলিগলিতে পিচঢালা পথ, স্বাস্থ্যকেন্দ্র আর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

তবে দাবি আছে আরও। বাংলাদেশে যুক্ত হওয়া এসব গ্রাম নিয়ে আলাদা ইউনিয়ন চায় এখানকার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই শুধু দাসিয়ারছড়াকে হাসিনানগর ইউনিয়ন করার দাবি জানান তারা। 

ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, এরই মধ্যে ছিটমহলে সরকারের নেয়া বেশিরভাগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখানকার মানুষদের মূল স্রোতে ফেরাতে নানা উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিশুকেন্দ্র

২০১৫ সালের পহেলা আগস্ট প্রথম প্রহরে ১৬২টি ছিটমহল বিনিময় করে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১১১টি ভারতীয় ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের সাথে। 

একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর