শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিশুকেন্দ্র

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:৩৫ পিএম

শেরপুর সদর উপজেলায় দশ বছরে কমেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। সদরের সাতটি ইউনিয়নে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতা তৈরির কাজ করছে একটি শিশুকেন্দ্র।

এখানে সপ্তাহের ছয়দিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের তত্ত্বাবধানে থাকে শিশুরা। শিশুদের নিরাপদ রাখতে পেরে খুশি অভিভাবকেরাও।

বাংলাদেশে প্রতিদিন ৪০টি শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। সকাল নয়টা থেকে বেলা একটার মধ্যে বয়স্করা যখন কাজে ব্যস্ত থাকেন, তখনই পানিতে ডুবে শিশু মৃত্যুর বেশিরভাগ দুর্ঘটনা ঘটে।

এমন দুর্ঘটনা কমাতে শেরপুর সদর উপজেলায় নিরাপদ শিশু কেন্দ্র আঁচল তৈরি করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) নামের এক এনজিও। সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ৯ মাস থেকে তিন বছর বয়সী শিশুদের এসব কেন্দ্রে রাখা হয়। আঁচল-এ শিশুদের নিরাপদ রাখতে পেরে খুশি স্থানীয়রা।

আঁচল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, এখানে শিশুদের প্রাক-প্রাথমিকের নানা শিক্ষাও দেওয়া হয়।

সিআইপিআরবি শেরপুর সদর উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল কাফি দাবি করেন, গত দশ বছরে আঁচলের কার্যক্রমে জেলা সদরের সাতটি ইউনিয়নে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমেছে অন্তত ৫০ ভাগ। 

আরও পড়ুন: চাঁদপুরে ভাঙন ঠেকাতে নদীতীরে স্থায়ী বাঁধের দাবি

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চের দেয়া তথ্যানুযায়ী, শেরপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নে এখন কাজ করছে ৪৫৭টি আঁচল কেন্দ্র।

একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর