রাজবাড়ীতে নারী মাদক কারবারির যাবজ্জীবন

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম

রাজবাড়ীতে এক নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না আক্তার আদালতে হাজির ছিলেন। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকায়। 

আদালত সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই বেলা সোয়া বারোটার সময় গোপন তথ্যের ভিত্তিতে মাদক কারবারি স্বপ্না আক্তারকে গোয়ালন্দ মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এসময় তার কোমর থেকে ৬৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত, আহত পাঁচ

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর