ঢাকার হাসপাতালে জায়গা না পেয়ে জেলায় ছুটছেন ডেঙ্গু রোগীরা

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম

রাজধানীর হাসপাতালগুলোতে জায়গা না পেয়ে ডেঙ্গু রোগীরা ছুটছেন বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে। তবে রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮৪ জন।

রোগী ও তাদের স্বজনরা জানায়, বেশিরভাগ রোগী ঢাকায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ এসেছেন।

বগুড়াতেও একই অবস্থা। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে বগুড়ায় এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড না পাওয়ায় রোগীরা ছুটে আসছেন এখানে।

ডেঙ্গুর নতুন হটস্পট বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেরেবাংলা মেডিকেলে নতুন ভর্তি ৮১ জনসহ এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২শ’ ৩৩ জন। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সংখ্যা বেশি হলেও এখনো নিয়ন্ত্রণে আছে।

মাদারীপুরে প্রথমদিকে আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসলেও বর্তমানে স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি আছেন ৩৬ জন।

আরও পড়ুন: সব হিসাব ছাড়িয়ে এক বছরে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়ায় শয্যা সংখ্যা ২১ থেকে ৮০টি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
বরগুনায় একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে।
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর