গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গলাচিপা উপজেলা

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম

সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে ১২৭টি ঘর হস্তান্তর করে উপজেলা শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। ইতিমধ্যে উপজেলায় এক হাজার ৩৭৭টি গৃহহীন পরিবারকে ঘরের সনদ ও দলিল হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি উপজেলা যৌথ কমিটির সভায় নদীভাঙন, বিভিন্ন দুর্যোগ বা অন্য কোনো কারণে নতুন কোনো গৃহহীন তৈরি না হলে মোট এক হাজার ৪০৪ জনকে পুনর্বাসন করার মধ্য দিয়ে উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলায় দুই শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে প্রান্তিক গৃহহীন পরিবারকে ঘর নির্মাণের মাধ্যমে বরাদ্দ দেওয়া করা হচ্ছে। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

image


উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে নতুন নির্মাণ করা সারি সারি দাঁড়িয়ে থাকা আধাপাকা ঘরগুলোতে রঙ লাগানোর কাজ চলছে।

ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা ও স্কাউট-সদস্যসহ স্থানীয় মানুষদের মাধ্যমে যাচাই করে সুবিধাভোগী ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন আমরা উপকারভোগীদের ঘরের চাবি হস্তান্তর করবো।

সারাদেশে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধা পাকা ঘর দিচ্ছে সরকার। সব মিলিয়ে মুজিব বর্ষে চারটি পর্যায়ে মোট দুই লাখ সাত হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার। 


একাত্তর/এসি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর