রশি ছিঁড়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম

মুন্সীগঞ্জে এক ভবনের চারতলায় রঙ করার সময় রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের ওই ভবনের প্রায় ৫০ ফুট উপর থেকে দুই শ্রমিক নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) এবং একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, গজারিয়া উপজেলার বাউশিয়ার (এপিআই) ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর পাঁচতলা বিশিষ্ট ইউটিলিটি ভবনের চার তলায় রঙের কাজ করছিলেন তিনজন মিস্ত্রি। এর মধ্যে দুইজন রশিতে ঝুলে কাজ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান ওই দুইজন।

আরও পড়ুন: চিকিৎসা সেবায় বাংলাদেশ ব্যাংকক-সিঙ্গাপুরের চেয়ে কম নয়: তাজুল ইসলাম

ওসি জানান, দুর্ঘটনার পর দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ/কেএসএইচ

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর