চিকিৎসা সেবায় বাংলাদেশ ব্যাংকক-সিঙ্গাপুরের চেয়ে কম নয়: তাজুল ইসলাম

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:০৬ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না। দেশে উন্নয়ন হচ্ছে, গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে, চিকিৎসা সেবায় বাংলাদেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়ে কম নয়।

শনিবার কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম বার্ষিক পরিকল্পনায় দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তাজুল বলেন, ‘বিভিন্ন দেশ কীভাবে সমস্যা নিরসন করে, সে অনুযায়ী তাদের মতো প্ল্যান আমরাও করছি। সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু দিচ্ছি। সবাইকে দেশের জন্য অবদান রাখতে হবে।’

এসময় মন্ত্রী আরও বলেন, বিশ্বে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ ভালো আছে। আমরা আরও ডেল্টা প্ল্যান করেছি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রশংসনীয় ভূমিকা রয়েছে।

মন্ত্রী সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানান।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর স্বপন ভট্টাচার্য, কুমিল্লা সদর সংসদ সদস্য আ. ক. ম বাহা উদ্দিন বাহার।

সম্মেলনে জানানো হয়, বার্ড আন্তর্জাতিক কোর্স, প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। বেশ কয়েকটি গবেষণাকর্ম সম্পন্ন করেছে বার্ড। বর্তমানে অনেকগুলো গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: কার্জন হলের সামনে থেকে মরদেহ উদ্ধার

১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান। তার উদ্ভাবিত ‘কুমিল্লা পদ্ধতি’ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রেখেছে।


একাত্তর/আরএ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি অনেক কথা বলে, তত্ত্বাবধায়ক সরকার বিষয় না, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে বলবে সুষ্ঠু...
লাকসাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মো. তাজুল ইসলাম এম‌পি বলেছেন, বিএন‌পি দেশ‌কে ধ্বংস করার চেষ্টা করছে।বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে...
‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।রোববার (২৪ জুলাই) দুপু‌রে কুমিল্লায়...
কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ফু‌লেল শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেছেন।সোমবার (২৭ জুন) ঢাকায় মিন্টু রোডের সরকারি...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর