বন্যা থেকে বাঁচতে খাল খনন করলো ছাত্রলীগ

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:০৩ এএম

দু'দিনের অতিবৃষ্টিতেই চকরিয়ার পেকুয়া চলে যায় পানির নিচে, এই বন্যায় পানিবন্দি হয়ে পড়ে চকরিয়ার ১৮টি ও পেকুয়ার ৭টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ। 

বৃষ্টি কমলেও বন্যার পানি সরতে সময় লেগে যায় কয়েকদিন। অল্প বৃষ্টিতে এই বন্যার অন্যতম কারণ নদী ও খাল ভরাট হয়ে যাওয়া। 

সোমবার চকরিয়া উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পঞ্চাশজন দিনমজুরদের সাথে নিয়ে খাল খননের কাজ শুরু করে। ছাত্রলীগ তাদের খাল খনন কর্মসূচীর মাধ্যমে জানিয়ে দিলো বন্যা থেকে রক্ষায় নদী ড্রেজিং করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা জরুরী।

image

সরকারিভাবে খাল খনন করে বন্যার পরিস্থিতি মোকাবেলার সক্ষম করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টিগোচর করার উদ্দেশ্যে স্বেচ্ছায় খাল খননের এই উদ্যোগ বলে জানালেন জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। 

সাদ্দাম হোসেন জানান, খাল নদী ভরাটের কারণে মূলত বন্যা ভয়াল আকার ধারণ করছে, তাই নদী ও খাল খনন জরুরী। তিনি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি গোচরের জন্য মূলত এই উদ্যোগ নিয়েছেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও। স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, ছাত্রলীগ তার কাজটি করছে, এবার সবাইকে এগিয়ে আসতে হবে। ভরাট নদী খাল ড্রিজিং না হলে আরো ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

image

পরে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করে ছাত্রলীগ। 

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা যুবলীগ নেতা সবুজ চৌধুরী, ছাত্রলীগ নেতা আরফাতুল ইসলাম সহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রামু উলজেলার নোনাছড়িতে বেড়িবাঁধ নির্মাণ কাজ সহ একাধিক সেচ্ছাসেবী কাজে অংশ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।

image


একাত্তর/এআর

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর