সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, ছাত্রলীগের আরও ছয় নেতা বহিষ্কার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:৫৫ পিএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নরসিংদীতে ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- মাধবদী থানা শাখার সহ-সভাপতি সুজন ভূঁইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ-সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: জয় হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমান ও মাহমুদুরসহ ৫ জনের কারাদণ্ড

বহিষ্কার প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে।

এর আগে একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, জামালপুরে ১৮ জন এবং সাতক্ষীরা ও চট্টগ্রামে তিনজন করে নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার সদস্য পদ স্থগিত করার পাশাপাশি আরেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 


একাত্তর/আরবিএস  

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর