সাঈদীর মৃত্যুতে শোক, ছাত্রলীগের আরও ১৯ নেতাকর্মী বহিষ্কার

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:১১ এএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় জামালপুরে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো: আব্দুল কাইয়ুম, মো: জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো: ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা, মেলান্দহ উপজেলা ছাত্রলীগ কর্মী সোয়াইব ইসলাম।

নাফিউল করীম জানান, তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

এদিকে একই অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার সদস্য পদ স্থগিত এবং আরেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, ছাত্রলীগের আরও ছয় নেতা বহিষ্কার

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুব ইসলাম ও ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জামায়াত নেতা সাঈদীকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ইউসুবের সদস্য পদ স্থগিত এবং মেহেদীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, নরসিংদীতে ছয়জন এবং সাতক্ষীরা ও চট্টগ্রামে তিনজন করে নেতাকর্মীকে একই কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সাভারে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর