পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০১ এএম

তিন মাস ১৩ দিন পর শনিবার খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দানবাক্স। এ থেকে মেলে ২৩ বস্তা টাকা। দিনভর গুনে এ থেকে পাওয়া গেছে পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। যা যাবত কালের সর্বোচ্চ। এছাড়াও দানবাক্স থেকে স্বর্ণ ও বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। 

শনিবার সকাল থেকে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক লোক দিনব্যাপী গণনা শেষে রাত ১০টার দিকে মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তথ্য জানান। 

এর আগে গত ছয় মে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকাসহ স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। এবার আরও ১৯ লাখ এক হাজার ৬৩৬ টাকা বেশি পাওয়া গেছে। 

পাগলা মসজিদের এ টাকা দিয়ে শতকোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হত দরিদ্রদের জটিল রোগের চিকিৎসায় অনুদান দেয়া হয়ে থাকে বলে জানা গেছে। 

শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। দানবাক্সের টাকাগুলো ২৩টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনার কাজ শুরু হয়। টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ  দুই শতাধিক লোক অংশ নেন। রাত ১০ টার দিকে গণনার কাজ শেষ হয়। পরে টাকাগুলো কঠোর নিরাপত্তায় রূপালী ব্যাংকে জমা রাখা হয়। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, তিনি সকাল থেকেই নিজে উপস্থিত থেকে টাকা গণনার কাজ পর্যবেক্ষণ করছেন। টাকা গণনা শেষে ব্যাংক পর্যন্ত পৌঁছে দিতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে ছিলেন।  

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পাগলা মসজিদকে ঘিরে দেশ-বিদেশের মানুষের অনুভূতি কাজ করে। এ টাকা দিয়ে শত কোটি টাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে। অন্তত ৩০ হাজার মানুষ যাতে এক সঙ্গে নামাজ পড়তে পারে এমন একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে। 

জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিনতলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। মসজিদকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়- এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ-বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন। 

আরও পড়ুন: ফতুল্লায় আওয়ামী লীগের অফিসে হামলা, পুলিশসহ আহত ১৪

স্থানীয়রা জানান, প্রায় পাঁচশ বছর আগে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন।  তিনি মারা গেলে পরবর্তীতে তার ভক্তরা সেখানে মসজিদটি নির্মাণ করেন। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’  হিসেবে পরিচিতি পায়। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর