পুকুরে ডুবে প্রাণ গেলো স্কুলছাত্রের

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাহিম (১০) স্থানীয় ভ্যান চালক আলম মিয়ার ছেলে। সে মোজাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মাহিম। পরে পরিবারের লোকজন মাহিমকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গাতে খুঁজতে থাকেন। 

এক পর্যায়ে নিখোঁজ মাহিমের মরদেহ বাড়ির পাশে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, মাহিম প্রায় সময়ই বাড়ির পাশের পুকুরের পানিতে কলাগাছের ভেলা ধরে সাঁতার কাটতো। ধারণা করা হচ্ছে সাঁতার কাটতে গিয়েই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

নকলা থানার এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মাহিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর