শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০২:১৫ পিএম

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বন্দরের ময়মনসিংহ পট্টি সংলগ্ন নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- কাজীবাড়ি এলাকার বাবুল কাজীর ছেলে বিল্লাল (৭) এবং আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৮)।

তাদের স্বজনরা জানায়, রোববার সকাল তারা নিখোঁজ হয়। অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে উদ্ধার করে। 

তাদের ধারণা, নদীতে গোসল করতে নেমে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর