জামালপুরে যমুনার পানি কমলেও বেড়েছে ব্রহ্মপুত্রের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। তবে পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ছয় সেন্টিমিটার কমলেও এখনও তা বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর  দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অপরদিকে একই সময় পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার। 

বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র, সড়ক বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। 

বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক, ছয় হাজার ৫০০ হেক্টর জমির রোপা-আমন, বীজতলা ও সবজিসহ বিভিন্ন ফসল।

স্থানীয়া বলছেন, বন্যা দুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। 

একাত্তর/এসি
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। দুই একদিনের মধ্যে বিপৎসীমা পার হবার শঙ্কা রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন। রোববার ও সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুর পূর্ব থেকে পশ্চিম ও...
দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর