খাগড়াছড়িতে অবৈধ পথে আসা ডেঙ্গুর কিটসহ গ্রেপ্তার ছয়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ডেঙ্গু পরীক্ষার কিট, অ্যাম্পুলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিন হাজার ৯০০ পিস ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় কিট, ৯৮ পিস ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় এ্যাম্পুলসহ একটি মাইক্রোবাস (নোহা) জব্দ করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন- মো. মাঈনুদ্দিন (২৭), মো. জাহাঙ্গীর আলম (২৯), মো. মহিন উদ্দিন (২৯), জাকির হোসেন (৩০), আনোয়ার হোসেন (২৮) ও মো. রবিউল ইসলাম (২৯)।

খাগড়াছড়িতে ডেঙ্গুর কিটসহ গ্রেপ্তাররা। ইমেজ: সংগৃহীত

মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান  খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। 

তিনি বলেন, গত চার সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যে দুপুর একটা ৪০ মিনিটে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাস (মেট্রো চ ৫৩-৫৫) তল্লাশি করে ডেঙ্গুর কিট ও অ্যাম্পুল উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসের ভেতরে থাকা ছয় জনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শরীফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর