সাবেক স্বামীর এসিডে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

মাদারীপুরের শিবচরে সাবেক স্বামীর নিক্ষেপ করা এসিডে ঝলসে গিয়ে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে এক নারীর। নিহতের নাম সাদিয়া আক্তারের (২০), তার একটি শিশু কন্যা রয়েছে।

শনিবার দুপুরে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাদিয়ার স্বজনেরা জানান, চার বছর আগে শিবচরের স্পিডবোট চালক সুমন শিকদারের সাথে সাদিয়ার বিয়ে হয়। সুমন মাদকসেবী হওয়ায় বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে থাকতো। এর জেরে কিছুদিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সম্প্রতি সাদিয়ার আবারো বিয়ে ঠিক হলে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর কয়েকজন সহযোগীকে নিয়ে সাদিয়ার বাড়ি গিয়ে তার মাথায় এসিড ঢেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় সাদিয়াকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মারা যান সাদিয়া।

এসিডে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পরদিন সাদিয়ার বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় সুমনসহ পাঁচজনের নামে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেন। ঘটনার ৯ দিনের মাথায় ২৪ আগস্ট তথ্য প্রযুক্তির সহায়তায় শরিয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট থেকে সুমনকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সাবেক স্বামীর এসিড নিক্ষেপে আহত সাদিয়ার মৃত্যু হয়েছে। নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে বলে জানতে পেরেছি।

একাত্তর/পিএজে
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
নওগাঁয় গরু-ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়।
এক দফার আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে ৩৩ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও অনেক। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর