আলুর দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় হিমাগারে অভিযান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

আলুর দাম নিয়ন্ত্রণে বগুড়ায় হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে একটি হিমাগারের তিন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। এছাড়া বেশ কয়েকটি জেলায় এই অভিযান চালানো হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দু'তিনদিনে দাম নিয়ন্ত্রণে না এলে আমদানির সুপারিশ করা হবে।

বগুড়া

বারবার নির্দেশনার পরও আলুর দাম নিয়ন্ত্রণে না আসায় বগুড়ার হিমাগারগুলোতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে শিবগঞ্জের তিনটি হিমাগারে অভিযানের নেতৃত্ব দেন মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

এসময় হিমাগারে আলু সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করায় তিন মৌসুমি ব্যবসায়ীকে আটক করা হয়। আর দুই-তিনদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে আমদানির সুপারিশ করার হুঁশিয়ারি দেন তিনি।

কুমিল্লা

কুমিল্লার দেবপুরে তিনটি আলুর হিমাগারে তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তরর। এসময় তাদের ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 

নীলফামারী

নীলফামারীর জলঢাকায় একটি হিমাগার ও বাজারে আলাদা অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদপ্তর। এসময় চার জনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়।

মেহেরপুর

আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর