হাতিয়ায় পুলিশের সাথে রউফ বাহিনীর গোলাগুলি, আটক ছয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় রউফ বাহিনীর ছয় সস্ত্রাসীকে আটক করেছে পুলিশ।   

শনিবার ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। তিন শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স ও আর এফ অফিসার ফোর্স এবং হাতিয়া থানার টাংকির বাজার ক্যাম্পের ফোর্সসহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করতে এগিয়ে আসেন। এক পর্যায়ে পুলিশের সাথে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ছয় সন্ত্রাসীকে আটক করে পুলিশ।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, ভোররাতের দিকে টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সাথে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর ছয় সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস  
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর