গত ২৫ মাসের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৪:৫২ পিএম

বকেয়া বেতনসহ নিয়মিত বেতন প্রদান, ঠিকাদারী ও দাস প্রথা বাতিল করে চাকরি রাজস্ব করণের দাবীতে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১২টায় গাইবান্ধা সদর হাসপাতালের সামনে মানববন্ধন কমসূচির আয়োজন হয়। সাকিব ট্রেডাসের মাধ্যমে নিয়োগকৃত জেলা হাসপাতালে কর্মরত ১৬ জন কর্মী ২৫ মাস ধরে তাদের বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অলিউল ইসলাম আঙ্গুর, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অনেকেই।  

এসময় বক্তারা বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগকৃত কর্মীরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী হারুন অর রশীদ দীর্ঘ দিন থেকে নানা অজুহাতে তাদের বেতন দিচ্ছেন না। গত ২৫ মাসের বকেয়া বেতন নিজ একাউন্টে প্রদান করতে হবেএবং দাস প্রথার মতো নিয়োগের পরিবর্তে তাদের চাকরি রাজস্ব করণের দাবী জানান তারা। 

একাত্তর/ এনএ


রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর