কারাগারে হাজতির চোখ উপড়ে ফেলার চেষ্টা কয়েদির

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পিএম

নোয়াখালীতে কারাগারে এক হাজতির দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন আরেক কয়েদি। তাদের উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রোববার সকাল ছয়টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।  

নির্যাতনের শিকার হাজতির নাম নুর হোসেন বাদল (৩২)। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত কয়েদির নাম মহিন উদ্দিন মহিন (৩০)। তার বাড়ি ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে।

ভুক্তভোগীর মামার অভিযোগ, তিন মাস আগে মাদক সেবনের দায়ে মহিনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আর বাদল দুই বছর ধরে জেলে রয়েছে। তার বিরুদ্ধে মামলা এখনও চলছে। মহিন কলম দিয়ে ঘুমের মধ্যে বাদলের দুটি চোখ উপড়ে ফেলতে আঘাত করে। এতে দুটি চোখ মারাত্মক জখম হয়। 

নোয়াখালী জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, জেলের বাহিরের শক্রতার জেরে এ ঘটনা ঘটেছে। সকালে কারাগার আনলক করার সুযোগ মহিন উদ্দিন বাদলকে ঘুমন্ত অবস্থায় কলম দিয়ে দুই চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী হাজতিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ঢাকার জাতীয় চক্ষু হাসাপাতালে রেফার্ড করেন।   

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে জেলকোর্ট অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নোয়াখালী কারাগারের জেলার আমিরুল ইসলাম বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর