মঞ্জুর জেপি থেকে পদত্যাগ করলেন মনু মিয়া

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৪১ পিএম

আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। 

শনিবার কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী হাটের খাজনা মওকুফ করার ঘোষণা দিলেও সেটা পরিশোধ করার কোনো ব্যবস্থা তিনি করেননি। পরে বাধ্য হয়ে আমি ছয় মাস ধরে কাউখালী হাটের খাজনার টাকা সরকারের কোষাগারে জমা দিয়ে আসছি।

এছাড়াও দল পরিচালনায় স্বেচ্ছাচারীতা ও এই সংসদীয় আসনের অন্য উপজেলার সঙ্গে উন্নয়মূলক কাজের ব্যাপক বৈষম্য হওয়ায় আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি জেপির কাউখালী উপজেলা শাখার সভাপতির পদসহ সব পদ থেকে আমি ও তিন সহস্রাধিক সদস্য পদত্যাগ করলাম।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 
পিরোজপুরে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর