পিরোজপুরে ‘ডাকাত’ দাবিতে যুবককে পিটুনি, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম

পিরোজপুরে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে এই পিটুনির ঘটনা ঘটে। পরে রাতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ায় হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহতের নাম মো. আলী হোসেন (৩০)। তিনি ওই গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় গ্রামে ‘ডাকাত ডাকাত’ বলে কিছু লোকে চিৎকার করে। এসময় আলী হোসেনকে ডাকাত সন্দেহে বেধড়ক মারধর করা হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে পিটুনি দিয়ে আহত করে হাত, পা বেঁধে ফেলে রাখে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। 

তবে, পরিবারের অভিযোগ- বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ জানান, নিহতের স্ত্রী সোনিয়া বাদি হয়ে থানার মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একাত্তর/এসি
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর