মানুষ কেন ভোট দেবেন, ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম

দেশের মানুষ ‘শিক্ষিত’ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হওয়ায় একশ টাকায় ভোট কেনার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এই টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন। সেই দিন আর নাই, মানুষ এখন বুঝে। কারণ, মানুষ এখন শিক্ষিত হয়েছে। মানুষ জানে কোথায় ভোট দিতে হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

কোথায় উন্নয়ন, জনগণ তা ভালো বোঝে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে, মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু।

আর এ কারণেই নিজেকে ভোটের দাবিদার মনে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে, আর ভোট পাবে। সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে গরীব অসহায় মানুষদের সেবা করতে বার বার শেখ হাসিনার সরকার দরকার বলেও মন্তব্য করেন জাহিদ।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরীব অসহায়, ছিন্নমূল মানুষদের বিভিন্ন ধরনের ভাতা সুবিধা দিয়ে যাচ্ছে। বিগত কোনো সরকারের আমলেই এসব সুবিধা পায়নি অসহায় মানুষ।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এসব ভাতা দ্বিগুণ হয়ে যাবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। 

আরবি
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর