সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চোরা শিকারী আটক

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৩:৪৮ পিএম

পূর্ব সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ। সোমবার ভোরে বনের বুড়বুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ষ্টেশন কর্মকর্তা মো: ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বনের বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোরা শিকারী মো: সাজ্জাদ ব্যাপারীকে (২৮) হাতেনাতে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে হরিণ শিকারের ৫শ গজ ফাঁদের রশি/দড়ি, ৩ বোতল কীটনাশক ও ১০ কেজি বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির সাদা মাছ। বন কর্মকর্তা ওবায়দুল বলেন, বনের ভিতরে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রেখে সাজ্জাদ খালে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরছিল। 

সাজ্জাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সাজ্জাদ এর আগেও একাধিক বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। সাজ্জাদ উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আফজাল ব্যাপারীর ছেলে। বন মামলার ওয়ারেন্ট থাকায় সে দীর্ঘদিন পলাতক থেকে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করে নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। 


একাত্তর/এআর

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর