সারাদেশে ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম

সারা দেশে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। দেশের অনেক জায়গায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আটক করা হয়েছে।

কুমিল্লার চকবাজারে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে পাঁচজন। ঘটনাস্থল থেকে প্লাস্টিক ব্যাগ ভর্তি প্রায় ১৫টি হাতবোমা, পেট্টোলবোমা উদ্ধার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়া হয়েছে। কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হক আঁখিসহ সাত বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে রোববার সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ ও ডন চেম্বার এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়লে, সংঘর্ষ বাঁধে। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার সময় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। কাউন্সিলর ইকবাল, গণতন্ত্র মঞ্চ মহানগরের সমন্বয়কারী মোতালেব মাস্টার ও অঞ্জন দাসকে আটক করেছে পুলিশ।

সকাল থেকেই জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ও জেলা শহরের সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকালে থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

জামালপুর শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়গুলোতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কোথাও পিকেটিং বা মিছিল করার খবর পাওয়া যায়নি।

নরসিংদীতে রোববার সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর, জেলখানা মোড়, সাহেপ্রতাব এলাকায় তিন চাকার ছোট যানবাহন থেকে শুরু করে মিনিবাস রাস্তায় চলতে দেখা গেছে। তবে বাস কাউন্টার বন্ধ রয়েছে।

এখন পর্যন্ত মহাসড়কে বিএনপি’র কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারছে যানবাহন।

তবে রাঙ্গামাটিতে হরতালে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। রাঙ্গামাটি থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও রাঙ্গামাটি শহরে সিএনজি অটোরিকশা, ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে।

রাঙ্গামাটি শহরের বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। শহরের কোথাও বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে শহরের প্রতিটি মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সকাল ১০টার পর শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গুলো।

রাঙামাটিতে হরতাল

মাগুরার মহাসড়কেও দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের তিনচাকার যান চলাচল বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। কিছু কিছু দোকান পাট খোলা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল সমাবেশ দেখা যায়নি।

ঝিনাইদহে সকাল নয়টার দিকে স্থানীয় শহরের হাটের রাস্তা থেকে জেলা বিএনপি একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের পায়রাচত্তর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্য বিভিন্ন নেতা-কর্মীরা এ মিছিলে অংশ নেয়।

এদিকে সকাল থেকে স্থানীয় রুটে বিভিন্ন তিন চাকার যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন যানবাহন চলতে দেখা যায়নি। বেশির ভাগ দোকান পাট রয়েছে বন্ধ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা রয়েছে।

রাজবাড়ীতে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে ছোট যানবাহন। ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক। বেশির ভাগ দোকান পাঠও রয়েছে খোলা। কোথাও হরতাল আহ্বানকারীদের দেখা যায়নি।

যাত্রী ও এলাকাবাসী বলছে, জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। সে কারণে সকলেই ঘর থেকে বের হয়ে এসেছে। ভেঙে ভেঙে হলেও সবাই সবার গন্তব্যে পৌঁছাতে পারছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ম. রেজাউল করিম বলেন, হরতালে কেউ যাতে মানুষের যানমালের ক্ষতি না করতে পারে সেজন্য শহরের বিভিন্ন মোড়ে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে পুলিশ সদস্য ও টহল পুলিশের একাধিক টিম।

পাবনাতেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচল করছে। দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এছাড়া জনজীবন স্বাভাবিক রয়েছে।

সকাল ১১টা পর্যন্ত পাবনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান মার্কেটসহ অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন বাস, ট্রাক বা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় অবৈধ ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলে রয়েছে।

রোববার রাতে জেলার পাঁচ উপজেলায় ৩৫ জামায়াত বিএনপি কর্মীকে আটক করেছে পাঁচ থানা পুলিশ।

সকালে মৌলভীবাজার শহরের ঢাকা বাস টার্মিনাল লোকাল টার্মিনাল থেকে বিভিন্ন রুটে কিছু গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিত কিছুটা কম দেখা গিয়েছে। তবে ঢাকাগামী যান চলাচল কম ছিল। এসব স্থানে পুলিশের বাড়তি সতর্কতা জোরদার ছিল। অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন  দেখা যায়নি। অপরদিকে, শহরের অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম ছিলো।

মৌলভিবাজার হরতাল

তবে হরতালে ঢাকা - আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করে একেবারেই কম। গণপরিবহণ বা দূরপাল্লার বাস মাঝে মধ্যে দু-একটি ছাড়া তেমন দেখা যায়নি। সাভারের হেমায়েতপুর থেকে নবীনগর, আশুলিয়ার বাইপাইলেও একই চিত্র দেখা গেছে।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় মেহেরপুরে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল। সকাল থেকেই আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো গণপরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গন্তব্যস্থলে যেতে অটোরিকশা, স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন, আলগামনের উপরই একমাত্র ভরসা। এ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে যেতে পারছেনা সাধারণ মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে সকাল থেকেই বিএনপি ও জামায়াতের কোনো কর্মীকেই মাঠে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে।

মেহেরপুরে হরতাল

এদিকে হরতাল ঘোষণার পর থেকে ময়মনসিংহের মাঠে ছিল না বিএনপি জামায়াতের নেতা কর্মীরা। রোববার সকাল থেকে স্বাভাবিক ছিল মানুষের জীবনযাত্রা ও গণপরিবহন। ঢাকা ময়মনসিংহ ওয়ান আন্তঃজেলা রোটে ধরপালা যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সব কয়টি ট্রেন।

যশোরে সকাল ৬টায় শহরের বড় বাজার থেকে মিছিল বের হয়ে টলাটানা মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পুলিশের অতর্কিত হামলায় মিছিল ছিন্নভিন্ন হয়ে যায় কয়েকজন নেতা কর্মী আটক করেছে পুলিশ  বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গতরাতে এবং  আজ সকালে পুলিশ যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ তাদের ৫০ নেতাকর্মীকে আটক করেছে।

জয়পুরহাটে হরতালের তেমন একটা সারা পড়েনি। ঢাকামুখী একতা ট্রেন সহ  সকল ট্রেনগুলো নির্ধারিত সময়ে তাদের গন্তন্ত্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। দূরপাল্লার বাস সকাল থেকে  চলাচল না থাকলেও স্বল্পপাল্লার বাসগুলো চলাচল করেছে। তবে সেগুলোতে যাত্রী ছিলো কম।

এদিকে সকালে ১১ টা দিক থেকে  জেলা আওয়ামী লীগ অফিসের সামনে, বিএনপি জামাতের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ । সেখানে নেতৃবৃন্দ পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলাকারী বিএনপি জামাত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবী করেছেন। তারা  বলেন, বিএনপি জামাত তাদের পুরানো চেহারায় ফিরে এসেছে। তাদের আগুন সন্ত্রাস আর হরতাল এবারো জনগণ প্রত্যাখ্যান করবে।

অন্যদিকে জেলা পুলিশ সুপার নূরে আলম জানান, নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ওরেনভুক্ত ৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের ফলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকল ধরনের বাস, ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছে তারা। তবে পর্যন্ত মহাসড়কের কোথায় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নেই।

টাঙ্গাইলের হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এই পর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।

বগুড়ায় সকাল সাড়ে সোয়া ৮টার দিকে শহরের নবাববাড়ী রোডে ছাত্রদলের একটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এ সময় তাদের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ ছাত্রদলের নেতা কর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও তখন তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় এবং পাশাপাশি কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর আবার বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। হরতালে রিকশা, অটোরিকশা চলাচল করলেও অফিস আদালতে যাওয়া মানুষরা পড়েছেন ভোগান্তিতে। অপরদিকে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

কুষ্টিয়াতে হরতাল

বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে কুষ্টিয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। হরতাল সফল করতে বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সকাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহণ ছাড়া ছোটখাট সব ধরনের পরিবহণ চলাচল করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বেলা বাড়ার সাথে শহরের অধিকাংশ দোকানপাট খলেছেন। শহরে মানুষের চলাচলও বাড়ছে। এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরে পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে র‌্যাব পুলিশ শহরে টহল দিচ্ছে।

একাত্তর/পিএজে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর