সাভারে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০৪ এএম

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আবারও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলতে শোনা যায়, 'শিক্ষার্থীরা গ্রামবাসীর ওপর হামলা করেছে। যে যেখানে আছেন না কেন সকলেই লাঠিসোঁটা নিয়ে রাস্তায় চলে আসেন।'

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীসহ আট শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার আশুলিয়ার খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সংলগ্ন চানগাঁও গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলার অভিযোগ।

শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যার পর হঠাৎ করে পাশের চানগাঁও এলাকার স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে ঢুকে অতর্কিতভাবে হামলা চালিয়ে ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং দুই বিভাগে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

ছাত্ররা এগিয়ে আসলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে স্থানীয়  মসজিদের মাইকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘোষণা দেয়। সংঘর্ষে আহত হয়েছে অন্তত আটজন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে।

এসময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে পূর্বের হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনার জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে, গত ২৭ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের হাবিবুল হাসান অন্তর নামে এক শিক্ষার্থী স্থানীয় কয়েক তরুণের হাতে মারধরের শিকার হয়ে ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি বাজারের প্রায় শতাধিক দোকানপাটে ভাঙচুর চালায়। এ ঘটনায় মূল আসামি রাহাত নামে একজনকে গ্রেপ্তার করে ৩ নভেম্বর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরবিএস  
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর