নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:১৯ এএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলায় বাড়ির পাশে রাস্তায় পাহাড়ি ঢলে জমানো পানিতে ডুবে ১৪ মাস বয়সি লিয়াম নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার  (০৭ জুলাই) রাতে সাড়ে ৮ দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত লিয়াম কলমাকান্দা উপজেলার পোগলা  ইউনিয়নের বড়শালেঙ্গা গ্রামের জুয়েল মিয়ার সন্তান। 

সন্তানের মৃত্যুতে পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, উপজেলায় সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বুধবার  (০৭ জুলাই) সন্ধ্যায় লিয়ামের বাবা বাড়ির উঠোনে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় তার ছোট ছেলের কন্ঠে বাবা বাবা ডাক শুনেন। পিছনে তাকিয়ে দেখেন তার শিশু সন্তান পানিতে পড়ে গেছে।

ওই সময় ঘর থেকে শিশুটির মা জাহানারা খাতুন দেখতে পান লিয়াম ঘর থেকে বের হয়ে বাবা বাবা ডাক দিয়ে  বাড়ীর উঠোনে হাঁটছিল। হঠাৎ বাড়ির পাশে রাস্তায় পাহাড়ি ঢলে জমানো পানিতে পা পিছলে পড়ে যায় শিশু লিয়াম। মায়ের চিৎকারে আশপাশে লোকজন খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান একাত্তরকে জানিয়েছেন, হাসপাতালে  পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন

অভিযোগ না থাকায় নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়ায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এআর

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর