নড়াইলে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ', শনাক্ত ৪৩.৫৮ শতাংশ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:৪২ পিএম

নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও চারজনের। তবে শনাক্ত বাড়লেও জেলায় চলছে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ'। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই।   

বৃহস্পতিবার (৮ জুলাই) নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নড়াইলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন ৫১ জনসহ জেলায় এ পর্যন্ত তিন হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ্য হয়েছে দুই হাজার ২৮২জন। করোনায় আরও চার জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে গত দুই মাসে নড়াইলে করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।   

আরও পড়ুন: শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে শনাক্ত বাড়লেও ভেঙে পড়েছে নড়াইলের 'কঠোর বিধিনিষেধ' ব্যবস্থা। আগের দিনগুলোর তুলনায় আজ পায়ে হাটা মানুষ ও ভ্যান গাড়ী চলাচল বেশি ছিল। অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিধিনিষেধ। তবে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ শহরের প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে। সেনাবাহিনীর তিনটি  ও বর্ডার গার্ড বাংলাদেশের একটি টিম জেলা প্রশাসনের সাতটি মোবাইল টিমের সাথে কাজ করছে। 

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় কঠোর বিধিনিষেধ না মানার অপরাধে ২০টি মামলায় ২৩ হাজার ১০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


একাত্তর/আরবিএস    

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর